দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বেকার যুব সমাজের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ট্যালেন্ট হ্যান্টিং প্রোগ্রামের যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের সেপা প্রকল্পের আওতায় পুরুষ ও মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলার ৫টি ইউনিয়ন থেকে আগতদের যাচাই বাছাই করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল গণি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
