ঢাকাWednesday , 10 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঝড় বৃষ্টি উপেক্ষা করে উপকূলীয় এলাকা পরিদর্শনে এমপি জগলুল

admin
October 10, 2018 10:49 pm
Link Copied!

আশিকুর রহমান, নওয়াবেঁকী (শ্যামনগর): প্রতিকূল আবহাওয়া ও ঝড় বৃষ্টি উপেক্ষা করে উপকূলীয় এলাকায় মানুষের খোঁজখবর নিতে শ্যামনগরের বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করেছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার।
বুধবার বিকাল ৫টার দিকে শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী বাসস্ট্যান্ডে বৃষ্টির মধ্যে হ্যান্ড মাইক হাতে নিয়ে উপকূলীয় মানুষের উদ্দেশ্যে বলেন, ঘূর্ণিঝড় আসতে পারে। সতর্ক সংকেত দেওয়া হচ্ছে। এজন্য আপনারা সতর্ক থাকবেন। যে কোন সমস্যায় তাৎক্ষণিক জানাবেন, সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করবো।
এমপি জগলুল উপকূলীয় এলাকা পরিদর্শনকালে তার সাথে ছিলেন আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম, আওয়ামী লীগের নেতা মারুফ বিল্লাহ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।