এস.এম নাহিদ হাসান: সাতক্ষীরায় জাতীয় কন্যা শিশু দিবস ও বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (৯ অক্টোবার) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জীর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জোৎ¯œা দত্ত, ডেন্ডার ডেভেলপমেন্ট ফোরামের সভানেত্রী মিসেস বিউটি পারভীন, অগ্রগতি সংস্থার পরিচালক মো. সবুর বিশ্বাস, চুপড়িয়া মহিলা সংস্থার সভানেত্রী মিসেস মরিয়ম মান্নান, স্বদেশ’র আজহারুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের ট্রেড প্রশিক্ষক মেহেরুননেছা মহুয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন সময় বিভিন্ন দিবসে মানুষ বাল্য বিবাহ নিয়ে সোচ্চার থাকে। কিন্তু তারাই একটা সময় বাল্য বিবাহের ক্ষেত্রে সহযোগিতা করে থাকে। এদেরকে চিহ্নিত করতে হবে। বাল্য বিবাহ প্রতিরোধে প্রশাসনকে আরও বেশি সক্রিয় হতে হবে। যে যার জায়গা থেকে বাল্য বিবাহ বন্ধে এগিয়ে আসতে হবে।
এর আগে ‘থাকলে কন্যা সুরক্ষিত, দেশ হবে আলোকিত’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
