চুকনগর (খুলনা) প্রতিনিধি: চুকনগরে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ অক্টোবর) চুকনগরের পার্শ্ববর্তী রোস্তমপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই গ্রামের আব্দুস সালাম মিন্টুর দেড় বছর বয়সী শিশুকন্যা সাউদা খানম সকাল ১০টার দিকে বাড়ির সকলের অজান্তে পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়। তাকে অনেক খোঁজাখুঁিজর পরও তার সন্ধান মেলেনি। এক পর্যায়ে পুকুরে শিশু সাউদাকে ভাসতে দেখে তাকে উদ্ধার করা হয়। কিন্তু ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
