ঢাকাTuesday , 9 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চুকনগরে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

admin
October 9, 2018 11:30 pm
Link Copied!

চুকনগর (খুলনা) প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে চুকনগরে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ অক্টোবর) বিকাল ৪টায় আটলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। আটলিয়া ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট প্রতাপ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডুমুরিয়া থানার ওসি (তদন্ত) পুষ্পেন দেবনাথ। আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সরদার অহিদুল ইসলাম, ডুমুরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক গোবিন্দ ঘোষ, চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, সাংবাদিক ইব্রাহিম রেজা, অরুণ নন্দী, সুফল পাল, সুকুমার সরকার, শিশির মন্ডল, তাপস বসাক, জয়দেব মন্ডল, ইউপি সচিব রমেশ চন্দ্র সানা, মুক্তি রায়, শ্যামলী সরকার, নগেন্দ্র নাথ মন্ডল, কুলসুম বেগম পারুল, গৌতম ঘোষ, রবীন মন্ডল, লিটন ঘোষ, মহিতোষ বিশ্বাস প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।