ঢাকাMonday , 8 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ধর্ম যার যার উৎসব সবার

admin
October 8, 2018 9:02 pm
Link Copied!

মারিয়া আফরিন পায়েল, ডুমুরিয়া: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। গাঁজা মদ খেয়ে মাতাল অবস্থায় মÐপে এসে অশ্লীল আচরণ করা যাবে না। অশ্লীল নাচ-গান করা যাবে না। এমন অভিযোগ পেলে সাথে সাথে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
ডুমুরিয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদ্যাপনের লক্ষ্যে উপজেলা পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোমবার (৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোছা. শাহনাজ বেগমের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফ হোসেন, ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, হিমাংশু বিশ্বাস, রেজোয়ান মোল্যা, শোভা রানী হালদারসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।