ঢাকাMonday , 8 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় উপজেলা আইন শৃংখলা কমিটির সভা

admin
October 8, 2018 11:11 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল-আসাদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, টাউনশ্রীপুর সদর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহাবুদ্দীন আলী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, কুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়াম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম প্রমুখ।
সভা পরিচালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার।
সভায় আইন শৃংখলা, চোরাচালান নিরোধ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, মানব পাচার প্রতিরোধ, যৌতুক ও বাল্য বিবাহ নিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।