ঢাকাMonday , 8 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কবিতা: শরতে

admin
October 8, 2018 8:28 pm
Link Copied!

নীল আকাশে ভরে আছে
সাদা মেঘের দল,
শরৎ বেলার দেখতে খেলা
নদীর পাড়ে চল।

নদীর জলে কাশের ছায়া
ঢেউয়ের পরে ঢেউ,
ভোরের বেলা শিশির ভেজা
শিউলী কুড়ায় কেউ।

নরম রোদের বিকেল হাসে
চমকে ওঠে মন,
দূর আকাশে বকের সারি
দেখি সারা ক্ষণ।

চোখের ভাঁজে লাজুক হাসি
গাঁয়ের বধু যায়,
রাখাল ছেলের বাঁশের বাঁশি
শুনবি যদি আয়।

শাপলা ফোঁটা বিলের জলে
বিষ্টি যখন পড়ে,
রিমঝিম ঝিম বৃষ্টির তালে
রুই কাতলা নড়ে।

ভোর বেলাতে সবুজ পাতায়
শিশির কণা ভাসে,
সোনা রোদের ছোঁয়া পেয়ে
হাসে দূর্বা ঘাসে।

শরৎ চিঠি পড়তে আমার
ঘুম ভেঙেছে ভোরে,
শিউলী তলায় শিরশিরে পায়
খুঁজি কেবল তোরে।
——————————–

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।