ঢাকাSunday , 7 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা জেলা তায়কোয়ানডোর বিবৃতি

admin
October 7, 2018 11:37 pm
Link Copied!

মোয়াজ্জেম কবির নামে এক ব্যক্তির বিরুদ্ধে সাতক্ষীরা জেলা তায়কোয়ানডোর নামে বিভিন্ন এলাকা থেকে চাকরি দেওয়া ও বিদেশে পাঠানোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার সাতক্ষীরা জেলা তায়কোয়ানডো প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অভিযোগ করা হয়েছে। এতে বলা হয়েছে, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার তায়কোয়ানডো প্রশিক্ষক আল ইমরানের নেতৃত্বে সাতক্ষীরা জেলা দল জাতীয় পর্যায়সহ বিভিন্ন টুর্নামেন্টে ধারাবাহিক সাফল্য বজায় রেখেছে। তৃণমূল ও জেলা টিমের খেলোয়াড়রা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে নিজ যোগ্যতায় যখন তায়কোয়ানডো জাতীয় টিম, বিকেএসপিসহ বিভিন্ন দলে সুযোগ করে নিচ্ছে, তখন মোয়াজ্জেম কবির নামে এক অসাধু ব্যক্তি সাতক্ষীরা জেলা তায়কোয়ানডো দল ও বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের নাম ভাঙিয়ে সাতক্ষীরার বিভিন্ন এলাকা থেকে চাকরি দেওয়া ও বিদেশে পাঠানোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন।
মোয়াজ্জেম কবির সাতক্ষীরা সদরের রসুলপুর পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা। তার গ্রামের বাড়ি কালিগঞ্জের খরহাটি গ্রামে। বিভিন্ন মামলায় জড়িত থাকায় বর্তমানে তিনি পলাতক জীবনযাপন করছেন।
বিজ্ঞপ্তিতে মোয়াজ্জেম কবিরের এহেন কর্মকা-ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কেউ তার সাথে আর্থিক লেনদেন করে প্রতারণার শিকার হলে সাতক্ষীরা তায়কোয়ানডো পরিবার ও ফেডারেশন কোন ভাবে দায়ী থাকবে না মর্মে উল্লেখ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।