ঢাকাSunday , 7 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় সাংবাদিকদের নিরাপত্তা ও ঝুঁকি বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

admin
October 7, 2018 11:39 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ‘সাংবাদিকদের নিরাপত্তা: ঝুঁকি চিহ্নিতকরণ, নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন ও দায়মুক্তি’ বিষয়ক পাঁচ দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
সাতক্ষীরা প্রেসক্লাবের শহীদ স.ম আলাউদ্দিন মিলনায়তনে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় নিউজ নেটওয়ার্ক এ কর্মশালার আয়োজন করেছে। রোববার (৭ অক্টোবার) সকাল ১০টায় নিউজ নেটওয়ার্কের সম্পাদক শহীদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ।
এ সময় প্রধান অতিথি বলেন, সাংবাদিকতা সব সময়ের জন্য চ্যালেঞ্জিং পেশা। মাঠ পর্যায়ে কাজ করতে যেয়ে সাংবাদিকরা ঝুঁকির মধ্যে পড়েন। নানা ধরণের হয়রানি ও হুমকির শিকার হন। তাই এই প্রশিক্ষণ সাংবাদিকদের জন্য কল্যাণকর।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারি অধ্যাপক ড. মামুন আব্দুল কাইয়ুম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, নিউজ নেটওয়ার্কের সাতক্ষীরা জেলা ককার্স এর সভাপতি অধ্যাপক আনিসুর রহিম ও প্রকল্পের জেলা সমন্বয়কারী এম কামরুজ্জামান।
কর্মশালার প্রথম দিনে সাংবাদিকদের নিরাপত্তা: ঝুঁকি চিহ্নিতকরণ, নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন ও দায়মুক্তি, সাংবাদিকদের নৈতিকতা, দায়িত্ব ও কর্তব্য, সাংবাদিকদের মৌলিক মূল্যবোধ নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় সাতক্ষীরায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার ২৫ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।
আগামী বৃহস্পতিবার সনদপত্র বিতরণের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এই কর্মশালা শেষ হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।