ঢাকাSunday , 7 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুর উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলুর বিশাল শোডাউন

admin
October 7, 2018 11:38 pm
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোর-৫ (মণিরামপুর) সংসদীয় আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি, জেলা আ’লীগের সদস্য ও মণিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু বিশাল শোডাউন করেছেন।
রোববার (৭ অক্টোবর) সকাল থেকে প্রায় ১০ সহ¯্রাধিক নেতাকর্মী ও সমর্থককে সাথে নিয়ে তিনি দিনভর উপজেলাব্যাপী নৌকার পক্ষে শো-ডাউন করেন। মণিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শ্যামকুড়, দূর্বাডাঙ্গা, মনোহরপুর নেহালপুর, কুলটিয়া হাজিরহাট, ঢাকুরিয়া, ভোজগাতী, কাশিমনগর, রহিতা, রাজগঞ্জ, নেংগুড়াহাটসহ উপজেলার ছোট-বড় ২ শতাধিক হাট-বাজার ও তৎসংলগ্ন গ্রাম প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় আমজাদ হোসেন লাভলু ও নৌকারপক্ষে নেতাকর্মীরা স্লোগান দেয়।
শোভাযাত্রায় আরও অংশ নেয় স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান শামছুল হক মন্টু, বিপদ ভঞ্জন পাঁড়ে, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা কওছার আলী, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি বাবুল করিম বাবলু, আওয়ামী লীগ নেতা পৌর কাউন্সিলর গোপাল মল্লিক, আব্দুর রহমান, আজিম হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তারেক মির্জাসহ উপজেলা, ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, যশোর-৫ (মণিরামপুর) সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আমজাদ হোসেন লাভলু ছাত্রজীবন থেকেই ছাত্রলীগ তথা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি মণিরামপুর পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।