ঢাকাSunday , 7 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটা থানায় দুর্গাপূজা উদযাপনে মতবিনিময়

admin
October 7, 2018 11:54 pm
Link Copied!

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে হিন্দু ধর্মীয় প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেছে পুলিশ।
রোববার (৭ অক্টোবর) বিকালে পাটকেলঘাটা থানার আয়োজনে থানা চত্বরে পাঁচটি ইউনিয়নের ৭৯টি পূজা ম-পে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় উৎসব উদযাপনের লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা-পাটকেলঘাটা সার্কেলের এএসপি অপু সরোয়ার। এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, থানা পূজা উদ্যাপন কমিটির সহ-সভাপতি নারায়ন মজুমদার, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, কুমিরা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, সুরুরিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক মনোরঞ্জন মণ্ডল প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।