ঢাকাSaturday , 6 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে মণিরামপুরে আনন্দ মিছিল

admin
October 6, 2018 10:56 pm
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: এসএম ইয়াকুব আলী আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় মণিরামপুরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এ উপলক্ষে শনিবার (৬ অক্টোবার) উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার জনতা তাকে বরণ করে নিতে সকাল থেকেই পৌর শহরে জড়ো হতে থাকে। দুপুরের পর নেতা-কর্মীরা মোটর সাইকেলের শোভাযাত্রা নিয়ে যশোরের বিমানবন্দরে যায় তাকে অভ্যর্থনা দিতে। বিকেলে বিমানবন্দর থেকে মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে তাকে নিয়ে মণিরামপুর পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শোভাযাত্রাটি উপজেলা আ’লীগ কার্যালয়ের সামনে গিয়ে দাঁড়ায়। এসময় নেতাকর্মীরা এস এম ইয়াকুব আলীকে ফুল দিয়ে বরণ করেন নেন। ইয়াকুব আলী উপজেলা আ’লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন। এ সময় সাবেক ছাত্রলীগ নেতা কাজী টিটোর সভাপতিত্বে ও সন্দীপ ঘোষের পরিচালনায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী।
সংবর্ধিত অতিথি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বে আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম মিলন, বিশিষ্ট ব্যবসায়ী কামিয়ার রহমান, সৌদি প্রবাসী লেখক অলিয়ার রহমান, আ’লীগ নেতা মনিরুজ্জামান মিল্টন, খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম জিন্নাহ প্রমুখ।
শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলীর নেতৃত্বে একটি বিশাল আনন্দ মিছিল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।