ঢাকাSaturday , 6 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছা পৌর জামায়াতের সেক্রেটারিসহ ৮ নেতাকর্মী আটক

admin
October 6, 2018 9:52 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় একটি চিংড়ি ঘেরের বাসায় নাশকতার পরিকল্পনার সময় গোপন বৈঠককালে জামায়াত-শিবিরের আট নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ককটেল ও চারটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
পাইকগাছা থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, শুক্রবার রাতে উপজেলার গদাইপুর ইউপির কচুবুনিয়াতে জনৈক আনোয়ার মাস্টারের ছেলে বাবুলের চিংড়ি ঘেরে জামায়াত-শিবিরের লোকজন গোপন বৈঠক করছিল এমন খবর পেয়ে ওসি (তদন্ত) প্রবীন চক্রবর্তী সেখানে অভিযান চালায়। এক পর্যায়ে তারা ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ দুই রাউন্ড গুলি ছোড়ে। এ সময় পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুস সালাম ও দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি মোনায়েম ও কয়রার জামায়াত নেতা এনামুল গাজীকে আটক করা হয়। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে গভীর রাতে পৌরসভার ৫নং ওয়ার্ডে ঝর্ণা বেগমের বাসায় অভিযান চালিয়ে আবু ইসা, মুজাহিদুল ইসলাম, ইসমাইল, আল-আমিন, মহিবুল্লাহ ও আজুবরকে আটক করা হয়। তাদের বাড়ি পাইকগাছা ও কয়রার বিভিন্ন এলাকায়।
পুলিশ আরও জানায়, ঘটনাস্থল থেকে চারটি মটরসাইকেল, পাঁচটি ককটেল, জিহাদী বই, একটি ল্যাপটপ ও গোপনীয় কাগজপত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শনিবার থানায় একটি মামলা দায়ের করেছেন, যার নং- ১৫।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।