ঢাকাSaturday , 6 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেয়াড়ায় কপোতাক্ষ ফুটবল টুর্নামেন্টে শেখ কামাল ক্রীড়া চক্রের জয়

admin
October 6, 2018 2:06 am
Link Copied!

দেয়াড়া (কলারোয়া) প্রতিনিধি: ‘খেলাধুলাকে হ্যাঁ বলুন, মাদককে না বলুন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ার দেয়াড়ায় কপোতাক্ষ ফুটবল একাডেমী আয়োজিত চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় জয়ী হয়েছে শেখ কামাল ক্রীড়া চক্র।
শুক্রবার (৫ অক্টোবর) বিকেলে ইউনিয়নের খোরদো হাইস্কুল ফুটবল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলার প্রথমার্ধে শেখ কামাল ক্রীড়া চক্র ২ গোল করে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে শেখ জামাল ক্রীড়া চক্র ২ গোল শোধ করে খেলার সমতা রক্ষা করে। শেষার্ধে শেখ কামাল ক্রীড়া চক্রের পক্ষ থেকে আরও একটি গোল করে খেলায় বিজয়ী হয় তারা।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন কপোতাক্ষ ফুটবল একাডেমীর পরিচালক আমির হামজা এবং ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন রাইসুল ইসলাম দীপু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।