ঢাকাSaturday , 6 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাশিমাড়ীতে বঙ্গবন্ধু স্যাটেলাইট ফুটবল টুর্নামেন্টের খেলায় রোকন বুক ডিপোর জয়

admin
October 6, 2018 2:11 am
Link Copied!

কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের কাশিমাড়ীতে বঙ্গবন্ধু স্যাটেলাইট ফুটবল টুর্নামেন্টের দি¦তীয় খেলায় কালিগঞ্জের কৃষ্ণনগর ফুটবল একাদশকে হারিয়ে শ্যামনগরের রোকন বুক ডিপো মাই ওয়ান মাই চয়েস ফুটবল একাদশ ফাইনালে উঠেছে।
শুক্রবার (৫ অক্টোবার) বিকাল ৪টায় শেখ কামাল স্মৃতি সংসদ ও গোবিন্দপুর সোনার বাংলা সংঘের যৌথ আয়োজনে উপজেলার কাশিমাড়ীর গোবিন্দপুর আবু হানিফ কলেজ মাঠে নকআউট ভিত্তিক বঙ্গবন্ধু স্যাটেলাইট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় শ্যামনগরের রোকন বুক ডিপো মাই ওয়ান মাই চয়েস ফুটবল একাদশ ৬-০ গোলের ব্যবধানে কালিগঞ্জের জাগ্রত কৃষ্ণনগর ফুটবল একাদশকে হারিয়ে ফাইনালে ওঠে।
টান টান উত্তেজনাপূর্ণ খেলায় রোকন বুক ডিপো মাই ওয়ান মাই চয়েস ফুটবল একাদশের নাইজেরিয়ান খেলোয়াড় ডি-কস্ট্রা’র হ্যাটট্রিকে এবং ঘানার খেলোয়াড় মাইকেলের দুর্দান্ত ফরোয়ার্ডে শ্যামনগরের রোকন বুক ডিপো মাই ওয়ান মাই চয়েস ফুটবল একাদশ ৬-০ গোলের বিশাল ব্যাবধানে জয়লাভ করে।
খেলার ধারাভাষ্যে ছিলেন সহকারি শিক্ষক আব্দুল্যাহ সিদ্দিক, জহুরুল হক, জিএম হুমায়ূন কবির, তানিয়া ও পুতুল এবং পরিচালনার দায়িত্বে ছিলেন শেখ তৈয়বুর রহমান বাবলু, জাহাঙ্গীর কবির, মজনু এলাহী ও মোজাফফর হোসেন।
উল্লেখ্য আগামী ১১ অক্টোবর বৃহস্পতিবার টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখী হবে শ্যামনগরের রোকন বুক ডিপো মাই ওয়ান মাই চয়েস ফুটবল একাদশ বনাম কালিগঞ্জ ফুটবল একাডেমী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।