ঢাকাFriday , 5 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বিদ্যুতের আলোয় আলোকিত হলো ১৭৬ পরিবার

admin
October 5, 2018 12:11 am
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরের বেড়াখালীতে প্রায় তিন কিলোমিটার নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। এর ফলে বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে ১৭৬ পরিবার।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) বেলা ১২টায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি সদস্য শুকলাল মন্ডলের সভাপতিত্বে বেড়াখালী কালীমন্দির প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুতের সুইচ টিপে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোবিন্দ মন্ডল।
বিশেষ অতিথি ছিলেন ডা. পরিতোষ সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অসিত সেন, সমাজসেবক শশ্মান স্বর্ণকার, রনজিত সরকার প্রমুখ।
এসময় সংযোগপ্রাপ্ত পরিবারের সদস্যসহ দু’শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা বিদ্যুতের সুবিধা পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে মিষ্টি বিতরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।