শার্শা (বেনাপোল) প্রতিনিধি: যশোরের বোনপোলে শাড়ি, থ্রিপিস ও চায়ের পাতা আটক করেছে বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকালে বেনাপোল পোর্ট থানার শিকড়ি গ্রামের একটি মাঠে অভিযান চালিয়ে ১২০ পিস শাড়ি, ১৭ পিস থ্রিপিস ও ১২০ কেজি চায়ের পাতা আটক করে। তবে এসময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।
বেনাপোল বিজিবি কোম্পানি সদরের কমান্ডার সুবেদার মনিরুজ্জামান জানান, গোপন সংবাদে জানতে পেরে শিকড়ি বটতলা মাঠে অভিযান চালিয়ে ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামাল বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
