বুড়িগোয়ালিনী প্রতিনিধি: শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হয়েছে।
বৃহস্পতিবার (৪ অক্টোবার) সকাল ৯টার দিকে বুড়িগোয়ালিনীর খানাখন্দে ভরা মুন্সিগঞ্জ টু নীলডুমুর সড়কের মাজেদ ঢালীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এসময় দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহসিন হোসেন (২৪), ইমন হোসেন (২৬) ও আমির হোসেন (২৪) আহত হন। তাৎক্ষণিক পথচারীরা তাদের উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরে যায়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
