ঢাকাThursday , 4 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নৌকায় ভোট চেয়ে নজরুল ইসলামের গণসংযোগ

admin
October 4, 2018 11:24 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: নৌকার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) বিকালে সাতক্ষীরা সার্কিট হাউজ মোড় এলাকায় ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে এ পথসভা অনুষ্ঠিত হয়। সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, সদর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, জেলা পরিষদ সদস্য মনিরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মহিদুল হক, সদস্য সবুর খান, কামরুল ইসলাম, আ. সেলিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ওহেদুজ্জামান টিটু, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আসিফ শাহাবাজ, সিদ্দিকুর রহমান সিদ্দিকসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।
সভায় নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ বর্তমানে বিশে^র রোল মডেল। চিকিৎসা, শিক্ষা, বিদ্যুৎ, রাস্তাঘাটসহ এমন কোনো সেক্টর নেই যেখানে বর্তমান সরকারের উন্নয়নের ছোয়া লাগেনি। পদ্মা সেতু বাংলাদেশের মানুষের কাছে একসময় স্বপ্নের মতো মনে হতো। শেখ হাসিনা সরকারের জন্য পদ্মা সেতু আজ দৃশ্যমান। পদ্মা সেতা সম্পূর্ণরূপে চালু হলে সবচেয়ে বেশি উপকৃত হবে দক্ষিণবঙ্গের মানুষ। তিনি আরো বলেন, শেখ হাসিনা প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের জন্য ১০ টাকা কেজি দরে চাউল দিচ্ছেন। ন্যাশনাল সার্ভিস কর্মসূচি চালু করার মাধ্যমে বেকার যুবক যুবতীদের কর্মস্থানের ব্যবস্থা করেছেন। কৃষকের দোর গড়ায় সার পৌছায়ে দেওয়ার মাধ্যমে কৃষি ক্ষেত্রে অর্জিত হয়েছে অভাবনীয় সাফল্য। এ সময় নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান নজরুল ইসলাম। পরে সন্ধ্যায় ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে নির্বাচনী মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।