ঢাকাWednesday , 3 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নৌকায় ভোট দিয়ে আ’লীগকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনার আহবান নজরুল ইসলামের

admin
October 3, 2018 11:02 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেছেন, “বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা প্রসারে শেখ হাসিনা সরকার বছরের প্রথমে শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন নতুন বই। বিশে^র আর কোনো দেশে এই নজির নেই। এমন কোনো সেক্টর নেই যেখানে শেখ হাসিনা সরকারের উন্নয়নের ছোয়া লাগেনি। এ উন্নয়নের ধারা অব্যহত রাখতে শেখ হাসিনার নৌকা প্রতিকে ভোট দিয়ে আবারও বাংলাদেশ আওয়ামী লীগকে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।
বুধবার (৩ অক্টোবর) বিকালে বাঁকাল কোলেস্টার মোড় এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী পথ সভায় তিনি একথা বলেন।
পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ রাফিনুর আলীর সভাপতিত্বে ও কুখরালী আমতলা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক নূর মনোয়ারের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, কৃষি বিষয়ক সম্পাদক মনিরুল হোসেন মাসুম, জেলা পরিষদ সদস্য মনিরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি। এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক বিকাশ চন্দ্র, সদস্য সবুর খান, কামরুল ইসলাম, জেলা যুবলীগের সদস্য সিদ্দিকুর রহমান, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল মুজিদ, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনছার আলী, মুক্তিযোদ্ধা মন্টু মিয়া, শহিদুল ইসলাম, আবুল হোসেন, সুফল, রহিমসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নজরুল ইসলাম আরো বলেন, নৌকা হলো উন্নয়নের প্রতিক। নৌকায় ভোট দিলে বাংলার মানুষ ভাল থাকে। তিনবেলা পেট ভর্তি করে খেয়ে ঘুমাতে পারে। বাংলার মানুষকে এখন আর না খেয়ে ঘুমাতে হয় না। বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। বাংলাদেশ বর্তমানে বিশে^র রোল মডেল হিসাবে বিবেচিত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।