ঢাকাWednesday , 3 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

উপজেলায় উপজেলায় মডেল মসজিদ তৈরীর উদ্যোগ নিয়েছে সরকার: এমপি রবি

admin
October 3, 2018 9:38 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেছেন, “মহান আল্লাহ তায়ালা যাকে ভালবাসেন তার হাত দিয়েই এ ধরনের ভাল কাজের উদ্বোধন করান। ভাল ও পবিত্র মন নিয়ে পবিত্র কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনা সরকার উপজেলায় উপজেলায় একটি করে মডেল মসজিদ তৈরী করার উদ্যোগ নিয়েছেন।” বুধবার (০৩ অক্টোবর) সকালে পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর কাটিয়া মসজিদ প্রাঙ্গণে হযরত আবু বক্কর সিদ্দিক (রা.) জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ।
মসজিদ কমিটির সভাপতি আলী আহমেদের সভাপতিত্বে ও পুরাতন কোর্ট মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহমেদের পরিচালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহিলা কাউন্সিলর জ্যোৎ¯œা আরা, হযরত আবু বক্কর সিদ্দিক (রা.) জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহিনুল ইসলাম লাল বাবু, কোষাধ্যক্ষ মো. সুরত আলী প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নির্মাণ সামগ্রী ঢেলে ছাদ ঢালাইয়ের উদ্বোধন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।