শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২ অক্টোবার) সকাল ১০টায় বেসরকারি সংস্থা বারসিকের আয়োজনে উপজেলার নওয়াবেঁকী কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণে কলেজের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় দিবসটির গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, বারসিকের সমন্বয়কারী পার্থ সারথী পাল, গাজী আল ইমরান, মারুফ হোসেন মিলন প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
