ঢাকাTuesday , 2 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে হত্যা মামলায় তরুণ লীগের সম্পাদক গ্রেফতার

admin
October 2, 2018 9:40 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে বহুল আলোচিত জাহাঙ্গীর আলম হত্যা মামলায় বিষ্ণুপুর ইউনিয়ন তরুণ লীগের সাধারণ সম্পাদক ইছহাক ইসলাম বাবুকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার ফতেপুর গ্রামের আবু মুছার ছেলে।
কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) রাজিব হোসেন সুপ্রভাত সাতক্ষীরাকে জানান, উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের জলিল গাজীর ছেলে জাহাঙ্গীর আলমকে (২৬) হত্যা করে নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা। গত ১১ মার্চ এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে কালিগঞ্জ থানা পুলিশ বাংলাদেশ-ভারত সীমান্ত নদী কালিন্দীর চর থেকে জাহাঙ্গীরের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে। পরবর্তীতে জাহাঙ্গীরের মা জাহানারা বেগম বাদী হয়ে সাত জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারনামীয় ৩নং আসামি ইছহাক ইসলাম বাবুকে সোমবার রাতে বিষ্ণুপুর বাজার থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২ অক্টোবর) তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।