ঢাকাTuesday , 2 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় ইউসিসিএ লিমিটেড’র ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন

admin
October 2, 2018 10:26 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ইউসিসিএ লিমিটেড (বিআরডিবি) এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২ অক্টোবর) উপজেলা বিআরডিবি ভবনের প্রশিক্ষণ কক্ষে নির্বাচনের ভোট গ্রহণ করা হয়।
বিকালে ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি (সমবায় কর্মকর্তা) নওশের আলী ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, চেয়ারম্যান পদে চেয়ার প্রতীকে মশিয়ার রহমান বাবু ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মই প্রতীকে আব্দুল আহাদ পেয়েছেন ৮৩ ভোট।
এছাড়া, সদস্য পদে আতাউর রহমান আম প্রতীক ৩৫ ভোট পেয়েছেন, নাছিমা বেগম মাছ প্রতীকে ২০ ভোট ও হাসিনা খাতুন কলস প্রতীকে ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন সমবায় অফিসের কর্মকর্তা জাফর ইকবাল, শেখ রাশিদুজ্জামান, সাজেদুল হক, আসাদুজ্জামান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।