ঢাকাMonday , 1 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় চ্যানেল আই’য়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

admin
October 1, 2018 9:52 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: দেশের দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল আই’য়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ অক্টোবর) সকাল ৯টায় সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুল মিলনায়তনে চ্যানেল আই দর্শক ফোরামের জেলা সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনিসুর রহিমের সভাপতিত্বে ও চ্যানেল আই দর্শক ফোরামের জেলা সাধারণ সম্পাদক শেখ হারুণ অর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও একুশে টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মিনি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, দেশ টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন প্রমুখ।
সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের শত শত শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।