ঢাকাMonday , 1 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভালুকা চাঁদপুরে মতবিনিময় সভায় নজরুল ইসলাম : বিএনপি সন্ত্রাসী দল হিসেবে পরিচিতি লাভ করেছে

admin
October 1, 2018 11:15 pm
Link Copied!

জিএম আজিজুল ইসলাম, ফিংড়ী: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেছেন, “বর্তমান সরকার উন্নয়নের সরকার। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে কিছু চাওয়া লাগে না। না চাইতেই সবকিছু পাওয়া যায়। বাংলার মাটিতে পদ্মাসেতু এখন দৃশ্যমান। শেখ হাসিনা সরকার ঘোষণা দিয়েছিলেন দেশের অর্থায়নে পদ্মাসেতু হবে, সেই পদ্মা সেতুর কার্যক্রম চলমান, দৃশ্যমান। একইভাবে বিদ্যুৎ, রাস্তাঘাট, শিক্ষা, চিকিৎসা স্বাস্থ্যসহ প্রতিটি সেক্টরে উন্নয়নের ধারাবাহিকতা চলমান। বিএনপি সরকার ২০০১ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীকে হত্যা করেছিল। বর্তমানে তারা একটি সন্ত্রাসী দল হিসাবে পরিচিতি লাভ করেছে। এজন্য তাদেরকে আর বাংলার মানুষ ক্ষমতায় দেখতে চায়না। তিনি আরও বলেন, বিগত সকল সরকারের চেয়ে শেখ হাসিনার সরকার সবচেয়ে বেশি উন্নয়ন করেছে। কৃষককে সারের জন্য এখন আর জমির পর্চা দেখানো লাগে না, সার এখন কৃষকের দোর গোড়ায়। কোনো শিশু যাতে শিক্ষা থেকে ঝরে না পড়ে সে জন্য সরকার পহেলা জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। এ সরকার জনগণের সরকার, উন্নয়নের সরকার। সোমবার (১ অক্টোবর) বিকাল ৫টায় সদর উপজেলার ভালুকা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নৌকার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব একথা বলেন।
ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা আ’লীগের সভাপতি এসএম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, পৌর আ’লীগের সভাপতি আবু সাঈদ, সদর উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক শেখ আব্দুর রশীদ, সাংগঠনিক সম্পাদক গণেষ চন্দ্র মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।