ঢাকাMonday , 1 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় জাসদের নির্বাচনী তহবিল সংগ্রহ শুরু

admin
October 1, 2018 9:35 pm
Link Copied!

পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরা-১ আসনে জাসদের নির্বাচনী তহবিল সংগ্রহ শুরু হয়েছে।
সোমবার (০১ অক্টোবর) বিকাল ৪টায় পাটকেলঘাটাস্থ জাসদ কার্যালয়ে এ তহবিল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ।
নির্বাচনী তহবিল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাসদের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও ১৪ দলের মনোনয়ন প্রত্যাশী শেখ ওবায়দুস সুলতান বাবলু, জেলা জাসদের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন লস্কর শেলি, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আশরাফ কামাল, কলারোয়া উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোল্যা আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি শেখ জাকির হোসেন, সরুলিয়া ইউনিয়ন জাসদ সভাপতি মোক্তার আলী, সাধারণ সম্পাদক আবু মুছা, ধানদিয়া ইউনিয়ন জাসদ সহ-সভাপতি ডা. প্রশান্ত দাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, নগরঘাটা ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আশরাফুল, কুমিরা ইউনিয়ন জাসদ সভাপতি শেখ নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আক্তারুল ইসলাম, ইসলামকাটি ইউনিয়ন জাসদ সভাপতি শেখ আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, তেতুলিয়া ইউনিয়ন জাসদ সভাপতি ডা. জালাল, সাধারণ সম্পাদক রাম প্রসাদ দাশ, মাগুরা ইউনিয়ন সভাপতি মফিজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক কৃষ্ণপদ দাশ, জালালপুর ইউনিয়ন সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, খেশরা ইউনিয়ন জাসদ সভাপতি আক্তার হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, খলিলনগর ইউনিয়ন জাসদ সভাপতি রমেন মন্ডল, সাধারণ সম্পাদক কানুপদ দাশ, খলিষখালী ইউনিয়ন সহ-সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, তালা সদর সভাপতি উজ্জ্বল দাশ, সাধারণ সম্পাদক সাঈদুর রহমান, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক মিলন ঘোষাল, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) সাতক্ষীরা জেলা সভাপতি অনুপম কুমার অনুপ, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) তালা উপজেলার সভাপতি এস এম আব্দুল আলিম, সাধারণ সম্পাদক এস এম শামীম, সাইদুজ্জামান শুভ প্রমুখ।
এসময় কাজী রিয়াজ বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ১৪ দলের জন্য তথা জাসদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তালা-কলারোয়ার ২৪টি ইউনিয়নের নেতাকর্মীসহ স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে ৩১ অক্টোবরের মধ্যে নির্বাচনী তহবিল সংগ্রহের কাজ সম্পন্ন করতে হবে।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মোল্যা আব্দুর রাজ্জাক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।