পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় সিরাজুল ইসলাম নামে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১ অক্টোবর) সকালে তৈলকুপি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিরাজুল ইসলাম কালিগঞ্জ থানার নেঙ্গী গ্রামের আমির কারগিরের ছেলে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজুল ইসলামকে পাটকেলঘাটার তৈলকুপি গ্রাম থেকে গ্রেফতার করা হয়। সে পারিবারিক মামলা নং-১৩/১৩ এর ওয়ারেন্টভুক্ত আসামি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
