ঢাকাMonday , 1 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

admin
October 1, 2018 10:54 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় চিকিৎসা নিতে যাওয়ার সময় বৃদ্ধ আলিম মোড়ল (৬৫) ভ্যান থেকে পড়ে যাত্রীবাহী বাসের পিছনে ধাক্কা খেয়ে নিহত হয়েছেন।
সোমবার (১ অক্টোবর) সকাল ১০টায় পাইকগাছা-খুলনা সড়কের উপজেলার সরল বাজার মসজিদের সামনে এই ঘটনা ঘটে। নিহত আলিম উপজেলার হিতামপুর গ্রামের মৃত আব্দুল মোড়লের ছেলে।
আলিমের স্ত্রী জানান, এলাকার ফজলুর ইঞ্জিন ভ্যানযোগে ভিলেজ পাইকগাছার মাজেদ কবিরাজের বাড়ি চিকিৎসা নেয়ার জন্য যাচ্ছিলেন আলিম। পথিমধ্যে হঠাৎ মাথা ঘুরে ভ্যান থেকে পড়ে যাত্রীবাহী বাসের পিছনে আঘাত পান তিনি। সাথে সাথে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।