ঢাকাMonday , 1 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ধলবাড়িয়ায় দুধ সংগ্রহ কেন্দ্র উদ্বোধন

admin
October 1, 2018 10:49 pm
Link Copied!

ধলবাড়িয়া (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের ধলবাড়িয়ায় দুধ সংগ্রহ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১ অক্টোবর) সকাল ১০টায় ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামে (ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন) এই দুধ সংগ্রহ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
ব্র্যাক এর তত্ত্বাবধানে এবং উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুধ সংগ্রহ কেন্দ্র উদ্বোধন করেন ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন।
ধলবাড়িয়া ইউনিয়ন ডেইরি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ওলিউল ইসলামের সভাপতিত্বে এবং ইউনিয়ন এআই টেকনিশিয়ান মো. জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনোজিত কুমার মন্ডল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগত ক্ষুরারোগ বিশেষজ্ঞ কর্নক সরকার, ব্র্যাক এর প্রতিনিধি কার্তিক চন্দ্র ঘোষ, কামরুজ্জামান, আশিকুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, এই কেন্দ্রে প্রতিদিন সকাল ও বিকালে দুধের গুণগত মান পরীক্ষা করে খামারীদের কাছ থেকে সর্বনি¤œ ৩৫ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৬০ টাকা কেজি দরে দুধ ক্রয় করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।