ঢাকাMonday , 1 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটার ইউএনওকে উপজেলা ছাত্রলীগের শুভেচ্ছা

admin
October 1, 2018 10:00 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: শিক্ষা খাতে বিশেষ অবদান রেখে জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা ছাত্রলীগ।
সোমবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মো. ফয়জুল্লাহ, উপ-দপ্তর সম্পাদক সবুজ হোসেন, কুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক এনামুল হাসান সবুজ, সদস্য সাগর, সুইট, সজীব, পারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কেবিএ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-হাসিব, দেবহাটা কলেজ ছাত্রলীগের সভাপতি রাসেল, সাধারণ সম্পাদক আহছানউল্লাহ কল্লোল, সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন, দেবহাটা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অমিত হাসান সবুজ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সখিপুর মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি মনির হোসেন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।