কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কলিগঞ্জের কৃষ্ণনগরে ভিজিডি কার্ডের চাউল বিতরণ করা হয়েছে।
সোমবার (১ অক্টোবর) সকাল ৭টা হতে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা দারিদ্র্য হবে নিরুদ্দেশ’- স্লোগানকে সামনে রেখে ভিজিডি কার্ডের চাল বিতরণ করা হয়।
এসময় পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমান মোল্লার উপস্থিতিতে ৩৫১ জনের মাঝে মাথাপিছু ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ কালে আরও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য নজরুল ইসলাম, শফিকুল ইসলাম, জবেদ আলী, রওশান কাগুচী, মুক্তিযোদ্ধা বাবর আলী, এনজিও কর্মী বিশ্বেশরী তরফদার ও পরিতোষ তরফদার প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
