ঢাকাMonday , 1 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কৃমিনাশক ট্যাবলেট খাবে সাতক্ষীরা পৌরসভার ৩৫ হাজার শিশু

admin
October 1, 2018 11:16 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০১৮ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১ অক্টোবর) বেলা ১১টায় নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ে সাতক্ষীরা পৌরসভার স্বাস্থ্য বিভাগের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র তাজকিন আহম্মেদ চিশতি। স্বাস্থ্য অধিদপ্তর মহাখালি ঢাকার রোগ নিয়ন্ত্রণ শাখার সহযোগিতায় আগামী ৭ অক্টোবর পর্যন্ত পাঁচ থেকে ১৬ বছর বয়সী শিশুদের ১টি করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আমিনুর রহমান উল্লাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী, সহকারি প্রধান শিক্ষক সেলিমুল ইসলাম, সাতক্ষীরা পৌরসভার সুপার ভাইজার এবাদুল ইসলাম, টিকাদানকারী সোহেল রানা, বিদ্যালয়ের সহকারি শিক্ষক তৈয়েবুর রহমান তুহিন, ফারুক হোসেন, শামীমা পারভীন, জাহিদ হাসান প্রমুখ।
উল্লেখ্য, এবছর সাতক্ষীরা পৌরসভার ৩৫ হাজার শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।