ঢাকাSunday , 30 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুন্দরবন থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

admin
September 30, 2018 9:10 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সুন্দরবনের টগবগির খাল থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা। রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুরে টগবগির খাল এলাকায় অভিযান চালিয়ে দুইটি একনলা দেশীয় বন্দুক, দুই রাউন্ড গুলি, ১৪ রাউন্ড ফাঁকা গুলি এবং একটি কাঠের নৌকা উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা। কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লে. জাহিদ আল হাসান বলেন, কিছু দস্যু ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে টগবগির খাল সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা কোস্টগার্ড সদস্যদের ওপর গুলি চালায়। এসময় কোস্টগার্ড সদস্যরাও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে দস্যুরা পিছু হঠে। পরে ঘটনাস্থল তল্লাশি করে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও মালামাল মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।