ঢাকাSunday , 30 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাংবাদিকদের সাথে আলোচনাকালে ড. ইউসুফ আবদুল্লাহ : সাতক্ষীরায় পর্যটন কেন্দ্র ও শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার যথেষ্ট সুযোগ রয়েছে

admin
September 30, 2018 11:00 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: “সাতক্ষীরায় বেসরকারি উদ্যোগে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার যথেষ্ট সুযোগ রয়েছে। এ ব্যাপারে সরকারি সহযোগিতাও পাওয়া যেতে পারে। প্রয়োজন শুধু বেসরকারি উদ্যোক্তার। সাতক্ষীরার সংবাদকর্মীরা তাদের লেখনীর মাধ্যমে এ ধরনের শিল্প প্রতিষ্ঠায় সহায়তা দিতে পারেন।” রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক অনির্ধারিত আলোচনায় নর্দান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ এ কথা বলেন।
এ সময় প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক চার সভাপতি সুভাষ চৌধুরী, আবুল কালাম আজাদ, আনিসুর রহিম ও মনিরুল ইসলাম মিনি, সাবেক সহ-সভাপতি কালিদাস রায়, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান ও রুহুল কুদ্দুস, মনিরুল ইসলাম মনি, কাজী শওকত হোসেন ময়না ও সেলিম রেজা মুকুলসহ অন্যান্য সাংবাদিকরা ছাড়াও জেলা আওয়ামী লীগ নেতা ফিরোজ কামাল শুভ্র ও আশাশুনির আনুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন আলম এ সময় উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন, সাতক্ষীরায় পর্যটন কেন্দ্র স্থাপনের সব ধরনের সুযোগ রয়েছে। সুন্দরবন বিশ্ব ঐতিহ্য উল্লেখ করে তিনি বলেন, এর চিরায়ত সৌন্দর্য পিপাসা মিটানোর আগ্রহ কার না রয়েছে। পর্যটন কেন্দ্র স্থাপনের জন্য সাতক্ষীরার জনপ্রতিনিধিদের আরও সোচ্চার হওয়া প্রয়োজন। ভোমরা স্থল বন্দর আমদানি রফতানি বাণিজ্যের এক সিংহদ্বার মন্তব্য করে তিনি বলেন, এর কার্যক্রমকে আরও বেগবান করা দরকার। ভারতীয় কাঁচামাল ব্যবহার করে সাতক্ষীরা সীমান্তে নতুন শিল্প গড়ে তোলা সম্ভব। এছাড়া সাতক্ষীরায় একটি আন্তর্জাতিক মানের স্কুল গড়ে তোলা সম্ভব, এজন্য ছাত্র ও শিক্ষকের কোনো অভাব হবে না। তিনি এ ব্যাপারে সাতক্ষীরার সাংবাদিকসহ শিক্ষানুরাগী ও বুদ্ধিজীবী মহলকে এগিয়ে আসার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।