ঢাকাSunday , 30 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সরকার সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষাকেও সমান গুরুত্ব দিয়েছে: এমপি রবি

admin
September 30, 2018 10:17 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: “শেখ হাসিনা দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন করেছে বলেই নৌকার বিকল্প নেই। শেখ হাসিনা দেশের সব মানুষকে সমানভাবে দেখেন। শিক্ষার মান উন্নয়নে সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষা ক্ষেত্রে সমান গুরুত্ব দিয়েছে সরকার। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন ও ঊর্ধ্বমুখী সম্প্রসারিত ভবন দিয়েছে সরকার। সরকারের উন্নয়নের জন্য কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। আবারও শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে হবে।” রবিবার (৩০ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়নের বকচরা আহমাদিয়া দাখিল মাদ্রাসা নির্মিতব্য ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি একথা বলেন।
মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি অ্যাডভোকেট হাসান উল্লাহ’র সভাপতিত্বে ও আহমাদিয়া দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য মো. রবিউল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বকচরা আহমাদিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. রমজান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাতক্ষীরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী তানভীর ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী এমএমএ জায়েদ বিন গফুর, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান মো. মজনুর রহমান মালি প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন গোদাঘাটা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ আলতাপ হোসেন, আখড়াখোলা মুকন্দপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল্লাহ, মির্জা নগর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. জালাল উদ্দিন, জেলা ওলামা লীগের সভাপতি সৈয়দ নাজমুল হক বকুল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হোসাইন সুজন, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, যুবলীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ।
প্রসঙ্গত, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে ২ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে চারতলা ভীতবিশিষ্ট চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
এসময় বকচরা আহমাদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, দলীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।