ঢাকাSunday , 30 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরের শংকরকাটি সততা সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি

admin
September 30, 2018 10:40 pm
Link Copied!

কাশিমাড়ী প্রতিনিধি: শ্যামনগরের শংকরকাটি সততা সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। রোববার (৩০ সেপ্টেম্বর) শংকরকাটি সততা সংগঠনের সমাজসেবা বিভাগের উদ্যোগে দিনব্যাপী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও হাট-বাজারে দু’শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
এসময় সমাজসেবা বিভাগের সম্পাদক অঞ্জন কুমারের নেতৃত্বে গোবিন্দপুর এএইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কাঁঠালবাড়ীয়া এজি মাধ্যমিক বিদ্যালয়, শংকরকাটি সুন্নিয়া দাখিল মাদ্রাসা, রহমতপুর নবযুব শিক্ষা সোপান মাধ্যমিক বিদ্যালয়, জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা, কাশিমাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়েও এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সততা সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ইব্রাহীম খলিল, সহ-সভাপতি আসাদুল ইসলাম, সাধারণ সম্পাদক রজনী মন্ডল, সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুল কহহর, অর্থ সম্পাদক মিলন কুমার, শিক্ষা সম্পাদক তানভীর হোসেন, অফিস সম্পাদক রাফিউল ইসলাম, প্রচার সম্পাদক উজ্জ্বল হোসেন প্রমুখ।
এদিকে, একইদিন বিকালে শংকরকাটি বাজার কমিটির সদস্যবৃন্দের মাঝে বৃক্ষরোপণে সচেতনতা সৃষ্টির লক্ষে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাজার কমিটির সভাপতি আলমগীর হোসেন ঢালী, সাধারণ সম্পাদক আবুজারসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।