মণিরামপুর (যশোর) প্রতিনিধি: দলীয় চেয়ারম্যান প্রার্থীর পক্ষে সমর্থন জানিয়ে নির্বাচনী কার্যক্রম থেকে সরে দাঁড়ালেন মণিরামপুরের দূর্বাডাঙ্গা ইউনিয়নের উপ-নির্বাচনে আ’লীগের বিদ্রোহী প্রার্থী মো. জিএম হাসান সরোয়ার। রোববার (৩০ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো উল্লেখ করেন, তিনি বিগত তিন বার ওই ইউনিয়নে আ’লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। দলের সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন জানান, দলের সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা ও শ্রদ্ধা রেখেই তিনি নির্বাচন কার্যক্রম থেকে সরে দাঁড়িয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
