শার্শা (বেনাপোল) প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত থেকে প্রতারণা মামলায় গোলাম মোস্তফা (৫০) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
মোস্তফা বেনাপোল সীমান্তের তালশারি গ্রামের আদম আলীর ছেলে।
বেনাপোল পোর্ট থানার এসআই মফিজুর রহমান জানান, প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোস্তফাকে বেনাপোল পৌর এলাকার তালশারি মোড় থেকে গ্রেফতার করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
