ঢাকাSunday , 30 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় ইয়াবাসহ মাদক সম্রাট মনা গ্রেফতার

admin
September 30, 2018 10:38 pm
Link Copied!

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় ৪৯ পিস ইয়াবাসহ মাদক সম্রাট মোমিনুল মোড়ল মনাকে (৫৭) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৯ সেপ্টেম্বর) রাতে যুগীপুকুরিয়া গ্রামের জব্বারের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মোমিনুল মোড়ল মনা পাটকেলঘাটার বাইগুনি গ্রামের মৃত সরফরাস মোড়লের ছেলে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, শনিবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যুগীপুকুরিয়া গ্রামের জব্বারের বাড়িতে আত্মগোপনে থাকা মাদক ব্যবসায়ী মোমিনুল মোড়ল মনাকে ৪৯ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে পাটকেলঘাটা থানার এসআই প্রদ্যুৎ গোলদার বাদী হয়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) টেবিলের ৯ (ক) ধারায় মামলা দায়ের করেছে। মামলা নং-৯। এছাড়া মাদক স¤্রাট মনার বিরুদ্ধে থানায় ১৯টি মামলা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।