ঢাকাSunday , 30 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় পূজা উদযাপন কমিটির প্রস্তুতি সভা

admin
September 30, 2018 10:34 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে পূজা উদযাপন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল-আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গণি।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, কুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি সুভাষ ঘোষ, সাধারণ সম্পাদক নির্মল কুমার ম-ল প্রমুখ।
এসময় সকল দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, পূজা উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদক, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এবছর উপজেলার ২১টি পূজা ম-পের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, উপজেলার প্রতিটি ম-পে ব্যাপক নিরাপত্তার মধ্যদিয়ে পূজা উদযাপন করার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।