ঢাকাSunday , 30 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় গৃহবধূকে কুপিয়ে হত্যার চেষ্টায় মামলা না নেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

admin
September 30, 2018 9:36 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: দেবহাটায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যার চেষ্টা এবং মারধরের অভিযোগ উঠেছে।
রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের দেবহাটার কুলিয়া গ্রামের ইব্রাহিম গাজি সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে ইব্রাহিম গাজি জানান, তার স্ত্রী আশুরা খাতুনকে পাশের বাড়ির লোকজন তুচ্ছ কারণে মারধর করে রক্তাক্ত জখম করেছে। তাকে হত্যার লক্ষ্যে এই আঘাত করা হয়েছে অথচ এ ব্যাপারে পুলিশ মামলা নিচ্ছে না।
তিনি বলেন, গত ২৭ সেপ্টেম্বর পাতা কুড়ানোকে কেন্দ্র করে তার স্ত্রী আশুরা খাতুনের সাথে ঝগড়া হয় প্রতিবেশি আছের আলির স্ত্রী খোদেজা খাতুনের। এ ব্যাপারে তিনি দেবহাটা থানায় একটি অভিযোগ দেন। কিন্তু অজ্ঞাত কারণে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। পরদিন ২৮ সেপ্টেম্বর তার স্ত্রী আশুরা খাতুনকে একা পেয়ে প্রতিবেশি আছের আলি, তার স্ত্রী খোদেজা খাতুন ও ছেলে রবিউল ইসলাম তার মাথায় সজোরে দা দিয়ে কোপ মারে এতে সে মারাত্মকভাবে রক্তাক্ত জখম হয়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। প্রথমে তাকে সখিপুর হাসপাতাল ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকাজনক বলে জানান তিনি। স্থানীয় জাহাঙ্গীর শাহজির মদদে এই হামলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে ইব্রাহিম গাজি আরও বলেন, এরপরও পুলিশ মামলা নিচ্ছে না। সংবাদ সম্মেলনে ইব্রাহিম গাজি মামলা রেকর্ডের ব্যাপারে সাতক্ষীরা পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।