ঝাউডাঙ্গা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় শামিম নামে এক শিশু পুকরের পানিতে ডুবে মারা গেছে।
রবিবার (৩০ সেপ্টেম্বর) ঝাউডাঙ্গা ইউনিয়নের তুজলপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু শামিম তুজলপুর গ্রামের মনিরুল গাইনের ছোট ছেলে।
শামিমের বড় চাচা আতিয়ার হোসেন জানান, শামিম বাড়ির উঠানে খেলা করছিল। তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। শামিম দুপুর আড়াইটার দিকে সবার অজান্তে পুকুরে পড়ে যায়। এতে তার মৃত্যু হয়। দুপুর সাড়ে ৩টার তার মরদেহ পানিতে ভেসে ওঠে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
