ঢাকাSunday , 30 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে পঞ্চম শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

admin
September 30, 2018 9:16 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনিতে আইউব হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (২৯ সেপ্টেম্বর) রাতে আশাশুনি উপজেলার খড়িয়াটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত শিশুটিকে রোববার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষণে অভিযুক্ত আইউব হোসেন ওই গ্রামের বাসিন্দা।
শিশুটির পিতা জানান, তার মেয়ে দরগাপুর এলাকার একটি মাদ্রাসায় পঞ্চম শ্রেণিতে লেখাপড়া করে। শনিবার রাতে বাড়ি থেকে একটু দূরে তার খালার বাড়িতে যাওয়ার পথে প্রতিবেশি নিকটাত্মীয় আইউব হোসেন তাকে পৌঁছে দেয়ার কথা বলে পিছু নেয়। পথিমধ্যে পুকুরের কিনারে ঝোপের মধ্যে গামছা দিয়ে মেয়েটির মুখ বেঁধে ধর্ষণ করে। এসময় তার গোঙ্গানির শব্দে আরেক প্রতিবেশি রাজিবুল্লাহ এগিয়ে এলে আইউব হোসেন পালিয়ে যায়। রাতে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও তার রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় সকালে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আশাশুনি থানার ওসি বিপ্লব নাথ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।