ঢাকাSunday , 30 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে কাঁকড়া চাষী ও সেবা প্রদানকারীদের সাথে আইডিয়াল’র মতবিনিময়

admin
September 30, 2018 10:45 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে কাঁকড়া চাষী ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে আইডিয়াল’র মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় আইডিয়ালের আয়োজনে ও ডিআরআরএ’র সহযোগিতায়, লিলিয়েন ফন্ডস্ নেদারল্যান্ডের এর অর্থায়নে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা হয়।
সভায় অংশগ্রহণ করেন আশাশুনি ও শোভনালী ইউনিয়নের সেল্ফ হেল্ফ গ্রুফের সদস্য, কাঁকড়া ব্যবসায়ী ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ।
প্রকল্পের সুপারভাইজার সুব্রত বাছাড়ের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, আইডিয়ালের আশাশুনি শাখা ব্যবস্থাপক মোহাম্মদ শাহাবুদ্দীন।
ফিল্ড ফ্যাসিলেটেটর দেবাশীষ চক্রবর্তীর তত্ত্বাবধানে সভায় উপস্থিত সকলে নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে আলোকপাত করে আইডিয়ালের ভূয়সী প্রশংসা করেন এবং সবাই প্রতিবন্ধী ব্যক্তিদের যথাসম্ভব সহযোগিতা করার জন্য বক্তারা উদাত্ত আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।