ঢাকাSaturday , 29 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সখিপুরে শ্রমিক লীগের সম্মেলনে বক্তারা : ‘বর্তমান সরকারের আমলে শ্রমিকদের জীবনমান উন্নত হয়েছে’

admin
September 29, 2018 10:18 pm
Link Copied!

মীর খায়রুল আলম, দেবহাটা: দেবহাটার সখিপুর ইউনিয়ন শ্রমিক লীগের সম্মেলনে বক্তারা বলেছেন, শেখ হাসিনার সরকারের আমলে শ্রমিকদের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। বঙ্গবন্ধু ছিলেন শ্রমিক ও মেহনতী মানুষের বন্ধু। আর তার কন্যা বাবার আদর্শ ধরে রাখতে দেশে শ্রমিকদের কল্যাণে বিভিন্ন উন্নয়ন করেছেন। শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি করে সরকার দৃষ্টান্ত স্থাপন করেছেন। শুধু তাই নয়, সরকার জনবান্ধব হওয়ায় দেশের মানুষের কল্যাণে বিভিন্ন নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করে চলেছেন। সাথে সাথে সরকারি বিভিন্ন সেবার মান উন্নয়ন করে দেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তিত করেছেন। আগামী নির্বাচনে সরকারকে পুনরায় ক্ষমতায় আনলে উন্নত দেশের পরিণত করতে সহজ হবে। তাই আগামী নির্বাচনে কাধে কাধ মিলিয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীককে জয়যুক্ত করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার সুযোগ প্রদানের অনুরোধ জানান তারা।
শনিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ঈদগাহ বাজার শহীদ মিনার চত্বরে উপজেলা শ্রমিক লীগের আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।
সভায় সখিপুর ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সাইফুল করিম (সাবু), উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন ও জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম বাবু।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবু তাহের, উপজেলা ছাত্র লীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ প্রমুখ।
সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ, জেলা যুব লীগের আহবায়ক আব্দুল মান্নান, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মিজানুর রহমান, এশারাত আলী, আয়ুব হোসেন, কবির হোসেন, মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরমান, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, মহিলা নেত্রী মাছুরা সাথী, সখিপুর ইউনিয়ন যুব লীগের সভাপতি আব্দুর রব লিটু, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য নির্মল কুমার ম-লসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক লীগের দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।