ঢাকাSaturday , 29 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোলে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

admin
September 29, 2018 10:06 pm
Link Copied!

শার্শা (বেনাপোল) প্রতিনিধি: খুলনা ২১ বিজিবির অধীনস্থ পুটখালি ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ২৭ বোতল ফেনসিডিল ও ১৯ বোতল মদসহ কবির হোসেন (৪০) ও সেলিম মিয়া (২৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
শনিবার (২৯ সেপ্টেম্বর) সকালে বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী কবির বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের ইজার আলীর ছেলে ও সেলিম একই গ্রামের রবিউল ইসলামের ছেলে।
বেনাপোল পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার মুন্সি লাবলুর রহমান জানান, গোপন সংবাদে জানতে পেরে বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ২৭ বোতল ফেন্সিডিল ও ১৯ বোতল মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।