ঢাকাSaturday , 29 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে আশাশুনিতে মটরসাইকেল শোভাযাত্রা ও আনন্দ মিছিল

admin
September 29, 2018 11:19 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রোহিঙ্গা সংকট মোকাবেলায় দূরদর্শী নেতৃত্বের জন্য জাতিসংঘের ইন্টার প্রেস সার্ভিসের ‘ইন্টারন্যাশনাল এচিভমেন্ট অ্যাওয়ার্ড’ ও গ্লোবাল হোপ কোয়ালিশনের ‘স্পেশাল রিকগনিশন ফর আউট স্ট্যান্ডিং লিডারশিপ’ সম্মানে ভূষিত করায় আশাশুনিতে তাকে অভিনন্দন জানিয়ে মোটর সাইকেল শোভাযাত্রা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক-এমপির পক্ষে সাংসদ প্রতিনিধি শম্ভুজিত মন্ডল ও খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটনের নেতৃত্বে প্রায় দুই শতাধিক মোটর সাইকেল আনুলিয়া বাজার থেকে বের হয়ে খাজরা, বড়দল, কাদাকাটি, কুল্যা, বুধহাটা ও আশাশুনি বাজার প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মাহবুবুল হক ডাবলু, আব্দুল্লাহেল বাকী বাচ্চু, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এসএম সাহেব আলী, যুব মহিলালীগের সভাপতি সীমা সিদ্দিকী, তরুণলীগ সভাপতি আক্তারুজ্জামান প্রিন্সসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। শোভাযাত্রাকারীরা শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করাসহ আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।