ঢাকাSaturday , 29 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দুর্যোগ ব্যবস্থাপনা আইন বিষয়ক প্রশিক্ষণ

admin
September 29, 2018 11:15 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সতক্ষীরায় দুই দিনব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনা আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী এবং দুর্যোগ ব্যবস্থাপনা আইন সম্পর্কে প্রচারণা ও সচেতনা সৃষ্টির লক্ষ্যে উন্নয়ন সংগঠন সুশীলন এবং আশ্রয় ফাউন্ডেশন অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে।
২৭ সেপ্টেম্বর সাতক্ষীরা প্রেসক্লাবে কর্মশালার উদ্বোধন করেন স্থানীয় সরকারের উপপরিচালক শাহ আবদুল সাদী। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা ডিআরআরও আসফিয়া সিরাত, কৃষিবিদ মো. নূরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মনিটরিং অফিসার দীপক কুমার বিশ^াস, জেলা নাগরিক কমিটির আহবায়ক সাংবাদিক আনিসুর রহিম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাংবাদিক এম কামরুজ্জামান এবং টিআইবি, ক্রিসেন্ট, আরা, মুক্তি ফাউন্ডেশন, প্রগতি, সিডো, এসিএফ ও সলিডারিটি ইন্টারন্যাশনাল’র প্রতিনিধিবৃন্দ। কর্মশালা ফেসিলিটেট করেন সুশীলন এর সিনিয়র প্রোগ্রাম অফিসার জিএম মনিরুজ্জামান।
কর্মশালায় জানানো হয়, বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ। ভৌগোলিক অবস্থান ও জলবায়ুগত কারণে এদেশে প্রতি বছর বন্যা, পাহাড় ধ্বস, ঘূর্ণিঝড়, নদীভাঙ্গন, খরা, টর্নেডো, জলোচ্ছ্বাস, কালবৈশাখী ঝড়, বজ্রপাত, লবণাক্ততা ও জলাবদ্ধতার মত নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে। প্রতিবছর দুর্যোগের প্রভাবে সহায় সম্পদসহ জানমালের ব্যাপক ক্ষতি হয়। এর ফলে, শুধুমাত্র যে জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হয় তা নয়, জাতীয় সম্পদ ও অর্থনীতিতে এর সুদূর প্রসারী প্রভাব পরিলক্ষিত হয়। বাংলাদেশ সরকার দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী ২০১০ এবং ২০১২ সালে দুর্যোগ ব্যবস্থাপনা আইন পাস করেন। দুর্যোগ মোকাববিলা বিষয়ক কার্যক্রমকে সমন্বিত, লক্ষ্যভিত্তিক ও শক্তিশালী করা এবং সকল ধরনের দুর্যোগ মোকাবেলায় কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনার কাঠামো গড়ে তোলার জন্য এই আইন তৈরি করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।